নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে একটি এই :-
সহবাসে স্বামীর ডাকে সাড়া না দেওয়া।
শরয়ী কোনাে ওজর ব্যতীত স্বামীর
বিছানায় যেতে অস্বীকৃতি জানানাে তথা সহবাস থেকে বিরত থাকা কঠিন গােনাহ।
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, যখন স্বামী তার স্ত্রীকে নিজ বিছানায় (সহবাসের জন্য)
আহ্বান করে কিন্তু সে সাড়া না দেয়,
এতে স্বামী যদি তার ওপর রাগান্বিত
অবস্থায় রাতযাপন করে তাহলে সকাল হওয়া পর্যন্ত উক্ত মহিলার ওপর ফেরেস্তারা
অভিশাপ দিতে থাকে। (সহীহ বােখারী,
হাদীস নং-৩২৩৭)
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, ওই সত্তার কসম, যার হাতে আমার নফস যখনই কোনাে ব্যক্তি তার স্ত্রীকে বিছানায় ডাকে অথচ সে অস্বীকার করে তাহলে মহান আল্লাহ তার প্রতি রাগান্বিত অবস্থায় থাকেন, যতক্ষণ না স্বামী তার প্রতি সন্তষ্ট হয়। (সহীহ মুসলিম, হা: নং ১৪৩৬)
যখন স্বামী ও স্ত্রীর মাঝে কোনাে বিষয়
নিয়ে মন-কষাকষি হয়, তখন অনেক
নারী স্বামীর শয্যায় যেতে চায় না। এর ফলে অনেক বড় বড় ফেতনার সূচনা হয়ে যায়। তন্মধ্যে একটা হলাে,
হারাম কাজে লিপ্ত হওয়া শুরু করে (তথা পরকীয়া এবং অন্যান্য অবৈধ কাজ)।
সুতরাং মহিলার জন্য আবশ্যক হলাে
তার স্বামীর আহ্বানে সাড়া দেওয়ার
ক্ষেত্রে কোনাে টালবাহানা বা বিলম্ব না।
করা। কেননা রাসূল (সা.) বলেছেন,
যখন স্বামী তার স্ত্রীকে (সহবাসের জন্য)
বিছানায় ডাকে তখন সে যেন সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেয়, যদিও স্ত্রী তখন হাওদায় (উটের ওপর) থাকে। (সহীহুল জামি : ৫৪৭)

Post a Comment