নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে তৃতীয় এই:- মাহরাম পুরুষ ছাড়া সফর করা।

 নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে তৃতীয় এই:- মাহরাম পুরুষ ছাড়া সফর করা


নারীর জন্য মাহরাম ছাড়া সফর করা

শরীয়তে সম্পূর্ণ নাজায়েয। অথচ

আমাদের সমাজে এই ব্যাধিও মারাত্মক। হযরত আব্বাস (রা.) থেকে বর্ণিত নবীজি (সা.) বলেন, কোনাে মহিলা যেন মাহরাম ছাড়া সফর না করে। (সহীহ

বােখারী : হাদীস নং-১৭৬৩)

এখানে সফরের দ্বারা সকল প্রকার

সফরের কথা বােঝানাে হয়েছে। এমনকি হজের মতাে একটি বড় ইবাদতও এর মধ্যে শামিল। সফরে মাহরাম পুরুষের প্রয়ােজন এই কারণে যে, যদি সে মাহরাম ব্যতীত সফর করে তাহলে ফাসেকরা তার পেছনে পড়তে পারে এবং

তার সম্মানহানিও করতে পারে। কিন্তু সে দুর্বল হওয়ার কারণে তার অনিষ্টতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। মাহরাম উপযুক্ত হওয়ার জন্য ৪টি শর্ত আছে। ১. মুসলমান হওয়া। ২. বালেগ

হওয়া। ৩. জ্ঞান-বুদ্ধিসম্পন্ন হওয়া। 8.

পুরুষ হওয়া। মাহরাম হলাে নারীর বাবা, ছেলে, স্বামী বা তার ভাই। অবশ্য সফরের রাস্তা যদি কসর পরিমাণ (৪৮ মাইল বা সােয়া সাতাত্তর কিঃমি:) না হয় তাহলে ফেতনার আশংকা না থাকলে

জরুরতের কারণে নিকটে দিনের বেলা সফর করা জায়েয আছে। (মুসলিম, হা:

নং-১৩৪০)

Post a Comment

Previous Post Next Post