নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে ষষ্ঠ এই:- বিউটি সার্জারি-ভ্রু কাটা।

 নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে ষষ্ঠ এই:- বিউটি সার্জারি-ভ্রু কাটা।


ইসলাম একজন নারীর জন্য যাবতীয় সঙ্গত সৌন্দর্য গ্রহণের পূর্ণ অনুমতি দিয়েছে। কিন্তু সৌন্দর্যের নামে কৃত্রিমতা ও সীমালংঘন করে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে ইসলাম নিষেধ করেছে। এ কারণে ক্রিম, পাউডার, স্লো ইত্যাদি সৌন্দর্যের উপকরণ ব্যবহার করা

জায়েয। কেননা তাতে সৃষ্টির পরিবর্তন হয় না। কিন্তু তাই বলে চেহারায় বয়সের ভারে যে ছাপ পড়ে অপারেশন করে তা দূর করা, নাক খাড়া করা ইত্যাদি সার্জারি করা জায়েয নেই। কেননা তা সৃষ্টির পরিবর্তন করার শামিল।

অনুরূপভাবে নিজেকে আকর্ষণীয় ও

সুন্দরী করতে অনেকে ভ্রু সম্পূর্ণ

উপড়িয়ে ছাই দিয়ে ভ্রু বানায়। আবার কখনাে ভ্রু কাটছাঁট করে চিকন ও সরু করে রাখে। এমনিভাবে জোড়া ভ্রু কেটে ফাঁকা করে, যা স্পষ্ট সৃষ্টি পরিবর্তন করার শামিল-নাজায়েয। হাদীস শরীফে

এমন কাজের ব্যাপারে অভিশাপের কথা বলা হয়েছে। (বােখারী , হা: নং-৫৯৩৯)

Post a Comment

Previous Post Next Post