নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে সপ্তম এই :- চুলে কালাে কলপ লাগানাে।

 নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে সপ্তম এই :- চুলে কালাে কলপ লাগানাে।


কালাে কলপ ব্যবহার করা নারী-পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। কেননা আল্লাহর রাসূল (সা.) বলেছেন, শেষ যামানায় একদল লােক এমন হবে, যারা কবুতরের

সিনার মতাে কালাে রঙের খিজাব

ব্যবহার করবে। তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। (আবু দাউদ : ৪২১২)

বর্তমানে এটা এমন একটা রােগ হয়ে

গেছে, যা প্রায় সকল মানুষকে গ্রাস করে ফেলেছে। যাদের মাথার চুলে সামান্য বার্ধক্যের ছোঁয়া লেগেছে তারা কালাে কলপের মাধ্যমে সেই শুভ্রতাকে পরিবর্তন করে ফেলে। মূলত এর মাধ্যমে মানুষকে

ধোঁকা দেওয়া হয় এবং আল্লাহর সৃষ্টিকে গােপন করা এবং মূল অবস্থাকে ঢেকে আত্মতৃপ্তি গ্রহণ করা হয়। যা একজন মানুষের জন্য খুবই নিন্দনীয়। হ্যা, বয়সের ভারে চুল না পেকে অন্য কোনাে কারণে পেকে থাকলে চুলে কালো কলপ লাগানাে জায়েয আছে। তবে ওইটুকু বয়স পর্যন্ত লাগানাে যাবে, যে বয়সের

মধ্যে সাধারণত চুল পাকে না। এরপর তা ব্যবহার করা জায়েয নেই। আর কালাে কলপ বাদে অন্য রং ব্যবহার জায়েয আছে। হযরত আবু বকর (রা.)-এর পিতা আবু কুহাফাকে মক্কা বিজয়ের দিন নবীজি (সা.)-এর কাছে আনা হলে তখন তার মাথার চুল ও দাড়ি অধিক শুভ্রতার কারণে সাদা ফুলের মতাে দেখাচ্ছিল। নবীজি (সা.) বলেন, শুভ্রতাকে কালাে কলপ ব্যতীত পরিবর্তন করে দাও। (মুসলিম, হা: নং-২১০২)

Post a Comment

Previous Post Next Post