নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে পঞ্চম এই:- নিজস্ব চুলের সাথে নকল চুল লাগানাে।

 নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে পঞ্চম এই:- নিজস্ব চুলের সাথে নকল চুল লাগানাে। 

হযরত আসমা বিনতে আবু বকর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একজন মহিলা রাসূল (সা.)-এর কাছে। এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার এক নববিবাহিতা মেয়ে হাম রােগে আক্রান্ত হয়েছে, যার ফলে তার চুল পড়ে গিয়েছে। এখন আমি কি তাকে পরচুলা লাগিয়ে দেব?

তখন হুজুর (সা.) বললেন, আল্লাহ

তা'আলা পরচুলা সংযােজনকারিণী ও সংযােজনপ্রার্থিনী নারীদের ওপর লানত করেছেন। (মুসলিম : ২১২২) এবং হযরত যাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, যে নারী তার মাথায় কোনাে কিছু সংযােজন করে রাসূল (সা.) তাকে ধমক দিয়েছেন। (সহীহ মুসলিম,

হা: নং-২১২৬) অবশ্য ফকীহগণ পরচুলা যদি মানুষের না হয়ে কৃত্রিম হয় তবে তার ব্যবহার জায়েয বলেছেন।

(তাকমিলায়ে ফাতহুল মুলহিম :

৪/১৯০-১৯১)

Post a Comment

Previous Post Next Post