নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে অষ্টম এই:- বিলাপ করা।

 নারীদের ভয়ংকর দশটি গুনাহের মধ্যে অষ্টম এই:- বিলাপ করা।

নারীদের বড় নিন্দনীয় ও গোনাহের কাজসমূহের একটি হলো উচ্চস্বরে বিলাপ তথা ক্রন্দন করা। কেউ মারা গেলে তার জন্য নিজের মুখে চড় মারা এবং কাপড় ছিড়ে ফেলা, মাথার চুল টানা ইত্যাদি। এ সমস্ত কাজ দ্বারা মনেহয় কেমন যেন সে তাকদীরের ফায়সালার উপর সন্তুষ্ট নয় এবং মুসিবতের উপর ধৈর্যধারণ করতে রাজি নয়। যারা এমন কাজ করে তাদের উপর আল্লাহর রাসূল সা. লানত করেছেন।


 হযরত উমামা রা. থেকে বর্ণিত যে, রাসূল সা. ঐ মহিলার ওপর লানত করেছেন যে তার নিজের মুখে থাবা মারে এবং কাপর ছিঁড়ে ফেলে এবং নিজের ধ্বংস ও বিনাশ চায়। (ইবনে মাজাহ : ১৫৮৫)


অন্য হাদীসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, বিলাপকারী মহিলা যদি তার মৃত্যুর পূর্বে তাওবা না করে তাহলে কেয়ামতের দিন তাকে এমনভাবে দাঁড় করানো হবে যে, তার দেহে আলকাতরার আবরণ থাকবে এবং খসখসে লোহার পোশাক থাকবে। (মুসলিম, হাদীস নং- ৯৩৪)

Post a Comment

Previous Post Next Post